২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে জামায়াত নেতা গ্রেপ্তার

সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকার সাভার থেকে জামায়াতের এক জেলা নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 12:45 PM

Updated : 25 Aug 2022, 04:52 PM

সাভার, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকার সাভার থেকে জামায়াতের এক জেলা নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার সামন এলাকা থেকে রোববার দুপুরে হাসান মাহবুব মাস্টারকে (৫২) গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার ডগরমোড়া এলাকায়। তিনি জামায়াতে ইসলামীর ঢাকা জেলা (উত্তর) শাখার রাজনৈতিক সচিব এবং সাভার পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর। সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসান মাহবুব মাস্টারকে সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তাকে হাজতে না রেখে থানার ওসির কক্ষে রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। এ ব্যাপারে ঢাকা জেলা (উত্তর) জামায়াতের সেক্রেটারি একলাছ উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাসান মাস্টারকে কী কারণে গ্রেপ্তার করা হয়েছে সে সর্ম্পকে তিনি কিছু জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮২৮ ঘ.