২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেল থেকে তিন দালাল আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজন দালালকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 09:52 AM

Updated : 25 Aug 2022, 04:53 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজন দালালকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার বেলা ১২টায় ১৯ নম্বর ওয়ার্ড থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাইদুর রহমান নিজেকে পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের, নুরুল ইসলাম ও আবুল কাশের নিজেদের দি প্যাথলজি সেন্টারের কর্মী বলে দাবি করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল হক মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটককৃতরা ১৯ নম্বর ওয়ার্ডের রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করছিল। তারা হাসপাতালের বাহিরে বিভিন্ন প্যাথলজি সেন্টারে রোগীদের নমুনা পরীক্ষা করিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। হাসপাতালে রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকলেও রোগীদের তারা বিভিন্নভাবে বুঝিয়ে এসব কাজ করে যাচ্ছিল। আটককৃতদের শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। হাসপাতালের পরিচালক বলেন, "এসব ঘটনার ব্যাপারে তদন্ত করা হচ্ছে। হাসপাতালের কোন চিকিৎসক বা চক্র এর সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও নেওয়া হবে কঠোর ব্যবস্থা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/১৫৫০ঘ.