২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদেরকে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, মাঠ পর্যায় থেকে জনগণের কথা জেনে সরকারের উচ্চ পর্যায়ে জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 06:34 AM

Updated : 25 Aug 2022, 04:53 PM

ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসকদেরকে সেবার মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন, মাঠ পর্যায় থেকে জনগণের কথা জেনে সরকারের উচ্চ পর্যায়ে জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রোববার ঢাকায় জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠান তিনি একথা বলেন। এ সময় তিনি দেশে জঙ্গি তৎপরতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক থাকার আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, "আমাদের সরকারের মূল লক্ষ্য জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। জনগণ যেনো উপলব্ধি করতে পারে আমরা তাদের সেবক।" প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদেরকে যে কোনো সমস্যায় তার সঙ্গে সরাসরি যোগাযোগ করার নির্দেশ দিয়ে বলেন, "দেশের কাজ করতে এসেছি। প্রটোকল নিয়ে বসে থাকতে আসিনি। যদি মনে করেন, কোনো সমস্যায় আমাকে ফোন করতে হবে। তা হলে সরাসরি আমাকে ফোন করবেন। জনগণের ট্যাক্সের টাকায় আপনার-আমার বেতন হয়। তা হালাল করে খেতে হবে।" প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টার দিকে তিনদিনব্যাপী এ সম্মেলনের অনুষ্ঠান শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব এম আবদুল আজিজ উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। মুক্ত আলোচনায় অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. সিরাজুল হক খান, ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মহিবুল হক, পঞ্চগড়ের বনোমালী ভৌমিক এবং নওগাঁর মোসাম্মাত নাজমা আরা খানম। প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে তার প্রশাসন ও সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামও বক্তব্য রাখেন। বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রী সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আরও বলেন, "জেলা ও উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গে সুসমন্বয়ে কাজের গতি বৃদ্ধি করতে হবে। সকল ভয়-ভীতি, অনুরাগ, বিরাগ ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।" তিনি বলেন, "রমজানকে সামনে রেখে অসাধু সিন্ডিকেট যেনো বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল বাড়াতে না পারে সেজন্য আপনাদের চাহিদা, মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত মনিটর করতে হবে।" চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নে জেলা প্রশাসকদের আরো উদ্যোগী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "এ বছর (গত অর্থবছর) সর্বোচ্চ ৯১ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচী বাস্তবায়িত হয়েছে। এজন্য জনগণের মাঝে একটা আস্থা ও আত্মবিশ্বাস এসেছে। "চলতি অর্থবছরের পরিকল্পনা বাস্তবায়নে কাগজের কাজ আগামী তিন মাসে করে রাখতে হবে। যেনো বর্ষার শেষে শুকনো মৌসুমে কাজ শুরু করতে পারি।" আগামীতে জেলা পর্যায় থেকে পাওয়া উন্নয়ন পরিকল্পনার ভিত্তিতে বাজেট প্রণয়নের কথাও বলেন তিনি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের সময় এ নিয়ে দ্বিতীয়বারের মতো জেলা প্রশাসকদের এই সম্মেলন হচ্ছে। শেখ হাসিনা বলেন, "আমাদের দলের নীতি হলো