আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানুষ বেড়ে যাওয়ায় দেশে ফসলি জমি যেমন কমে গেছে, তেমনি কমে গেছে মুক্ত জলাশয়।
বিশেষজ্ঞরা বলছেন, খাদ্য শস্যের ঘাটতির কথা যতটা জোরালভাবে উচ্চারিত হয়, ততটা আলোচনায় নেই মাছের আশংকাজনক কমে যাওয়া।
পরিসংখ্যান বলছে, গত কয়েক বছরে গড়ে প্রায় পাঁচ লাখ মেট্্িরক টন মাছের ঘাটতি থেকে যাচ্ছে। এই হিসাবে বছরে সাড়ে চার কেজি করে মাছ কম খাচ্ছে দেশের মানুষ।
এতে মাথাপিছু মৎস্য জাতীয় আমিষ গ্রহণের ঘাটতি বাড়ছে।
শুক্রবার রাজধানীর ফার্মগেটের কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে এক সেমিনারে উপস্থাপিত গবেষণাপত্রে এসব তথ্য তুলে ধরা হয়।
গবেষণাপত্রটি তুলে ধরেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউটের চাঁদপুর কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাহের।
মোহাম্মদ জাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৮-০৯ অর্থবছরে মাছের মোট চাহিদা ছিল প্রায় ৩২ দশমিক ২০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে উৎপাদন হয়েছে ২৭ দশমিক ২৩ লাখ মেট্রিক টন। ঘাটতি থেকে গেছে চার দশমিক ৯৭ লাখ মেট্রিক টন।"
গবেষণাপত্রে জাহের উল্লেখ করেন, বছরে একজন মানুষের মৎস্য জাতীয় আমিষের চাহিদা প্রায় ১৮ কেজি। অথচ, দেশের মানুষ বছরে গড়ে ১৩ দশমিক পাঁচ কেজি মাছ খাওয়ার সুযোগ পাচ্ছে।
দেশে ২৬০ প্রজাতির স্বাদু পানির মাছ এবং ৪৭৫ প্রজাতির সামুদ্রিক মাছ রয়েছে। তবে দিনে দিনে অনেক মাছের প্রজাতিই বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে জানান তিনি।
জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে নদী-খাল-বিল, হাওর-বাওড় শুকিয়ে যাওয়া, নদী দূষণ-দখল ইত্যাদি কারণে চাহিদার তুলনায় মাছের উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে না বলে জানান বিশেষজ্ঞরা।
মৎস্য অধিদপ্তরের মহাপচিালক মো: মাহবুবুর রহমান খান বলেন, "মৎস্য চাষে উন্নত প্রযুক্তির উদ্ভাবন এবং তা মাঠ পর্যায়ে স
bdnews24