সাভার, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের আশুলিয়ার এনায়েতপুর থেকে শনিবার অস্ত্রসহ একজনকে আটক করেছে র্যাব।
আটক আবুল কালামের (৩০) বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার চৌতা এলাকায়।
তার কাছ থেকে একটি শ্যুটার গান উদ্ধার করা হয় বলে জানান র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার শাহ মিজান-উল-হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে এনায়েতপুর এলাকার একটি বাড়ি থেকে কালামকে আটক করা হয়।
এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র্যাব কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৭৫৮ ঘ.
bdnews24