নারায়ণগঞ্জ, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে জেলা শহরের রেলস্টেশন এলাকায় শনিবার একটি হোটেলে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। এ সময় আহত হন হোটেলের ছয় কর্মচারী।
মাউরা হোটেল'র আহত ছয় কর্মচারী সোহেল, ফারুক, রিয়াজ, আবু বক্কর সিদ্দিক, রুবেল ও সাইদুলকে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন- জনি (২৬), সাইফুল (২৬), মোকতার হোসেন (৩৪) ও গিয়াসউদ্দিন (৩৫)।
হোটেলটির ব্যবস্থাপক নাজির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর দেড়টার দিকে বাসস্ট্যান্ড এলাকার ৪/৫ জন পরিবহন শ্রমিক হোটেলটিতে ভাত খেতে আসে। তরকারি দেওয়া নিয়ে হোটেল কর্মচারীর সঙ্গে তাদের কথা কাটাকাটির এক পযার্য়ে হাতাহাতি শুরু হয়।
পওে বাসস্ট্যান্ড থেকে অন্য শ্রমিকরা লাঠিসোটা নিয়ে এসে হোটেলের চেয়ার, টেবিল, প্লেট ও গ্লাস ভাংচুর করে। হোটেল কর্মচারীদের মারধর করে।
তারা ক্যাশ বাক্স থেকে নগদ সাড়ে তিন লাখ টাকা লুট করে বলেও অভিযাগ করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আতিয়ার রহমান জানান, হোটেলে হামলা ও ভাঙচুরের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে হোটেল ম্যানেজার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫২ ঘ.
bdnews24