২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় মাদ্রাসা ছাত্রসহ তিন খুন

বগুড়ার তিন উপজেলায় বৃহস্পতিবার এক মহিলা ও মাদ্রাসা ছাত্রসহ তিন ব্যক্তি খুন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 11:26 AM

Updated : 25 Aug 2022, 04:26 PM

বগুড়া, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার তিন উপজেলায় বৃহস্পতিবার এক মহিলা ও মাদ্রাসা ছাত্রসহ তিন ব্যক্তি খুন হয়েছে। নিহতরা হলেন- শেরপুর উপজেলার হামছাপুর হাজীপারা গ্রামের বেলাতুন ওরফে স্বর্ণাতুন নেছা (৭৫), শাজাহানপুর উপজেলার সাজাপুর গ্রামের নজিরুল ইসলাম (১৪) ও দুপচাঁচিয়া উপজেলার ডাকার মাসিন্দা গ্রামের বেলাল হোসেন (৪০)। শেরপুর থানার ওসি আমিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে বেলাতুন ওরফে স্বর্ণাতুন নেছাকে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা গলা ও পেটে ছুরিকাঘাতে হত্যা করে। সকালে লাশের ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, নিহতের ছেলে আব্দুল মোমিন বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। শাজাহানপুর থানার ওসি আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বি-ব্ল