২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বাজেট অধিবেশনের সমাপনী বৃহস্পতিবার

নবম জাতীয় সংসদের পঞ্চম ও দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হচ্ছে বৃহস্পতিবার। বিকাল ৪টায় বসবে সমাপনী এ অধিবেশন। প্রধান বিরোধী দল বিএনপি এতে অংশ নিচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2010, 04:23 AM

Updated : 25 Aug 2022, 04:27 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের পঞ্চম ও দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হচ্ছে বৃহস্পতিবার। বিকাল ৪টায় বসবে সমাপনী এ অধিবেশন। প্রধান বিরোধী দল বিএনপি এতে অংশ নিচ্ছে না। গত ২ জুন এ অধিবেশন শুরু হয়। এরপর ১০ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেন। বাজেট পাস হয় ৩০ জুন। চলতি অধিবেশন শুরুর দিন বিএনপির সাংসদরা যোগ দিয়েছিলেন। তবে সেদিন মাত্র ২৫ মিনিট অবস্থান করেই তারা ওয়াকআউট করেন। তারপর তারা আর সংসদে ফিরে যাননি। বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তারা এ অধিবেশনে যোগ দিচ্ছেন না। চলতি অধিবেশনে সংবিধান সংশোধনে সৈয়দা সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন এবং সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারম্যান করে ১৫ সদস্যের 'সর্বদলীয় সংসদীয় কমিটি' গঠন করা হয়েছে। বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ এই কমিটির সদস্যদের নাম প্রস্তাব করলে কণ্ঠভোটে সর্বসম্মতভাবে তা পাস হয়। এছাড়া টেলিযোগাযোগ আইন ২০১০, বাংলাদেশ রাইফেলস (সংশোধন) বিল ২০১০, ব্যাটালিয়ন আনসার বিল (সংশোধন) ২০১০ এবং কোর্ট ফিস (সংশোধন) বিল ২০১০ সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল এ অধিবেশনে পাস হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/১০১৭ ঘ.