২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান বন্দরে ১ কোটি ২২ লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে বুধবার সকালে এক যাত্রীর ব্যাগ তল্লাশী করে আট দেশের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2010, 06:25 AM

Updated : 25 Aug 2022, 04:23 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে বুধবার সকালে এক যাত্রীর ব্যাগ তল্লাশী করে আট দেশের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। উদ্ধারকৃত বিদেশি মুদ্রাগুলোর মোট মূল্যমান এক কোটি ২২ লাখ ৫ হাজার ৭৮৭ টাকা বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা বিভাগের সুপারিন্টেন্ডেন্ট শামসুল ইসলাম খান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবুল সরকার নামের এক যাত্রী সকাল ৮টায় কাতার এয়ার ওয়েজের একটি ফ্লাইটে দুবাই যাচ্ছিলেন। তিনি অবৈধ মুদ্রা বহন করছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিমানে ওঠার আগ মূহুর্তে তাকে চ্যালেঞ্জ করা হয়। এরপর আগেই বিমানে উঠে যাওয়া বাবুল সরকারের ব্যাগ নামিয়ে তল্লাশি করে বিদেশি মুদ্রাগুলো উদ্ধার করা হয়। মুদ্রাগুলো ব্যাগের মধ্যে কার্বন কাগজ দিয়ে মোড়ানো অবস্থায় ছিলো। এ ঘটনায় বাবুল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। শামসুল ইসলাম খান আরো জানান, উদ্ধারকৃত মুদ্রাগুলোর মধ্যে সৌদি রিয়াল, ইউরোসহ আট দেশের মুদ্রা রয়েছে। বাবুল সরকারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/আরএ/১২২০ ঘ.