ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- '৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যা এবং '৭৬ এর ২১ নভেম্বর কর্নেল তাহের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু।
মঙ্গলবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কর্নেল আবু তাহের হত্যার ৩৪তম বার্ষিকী উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, "আমরা যদি বাংলাদেশের রক্তের ঋণ শোধ করতে চাই, তাহলে শুধু যুদ্ধাপরাধীদের বিচার করলেই হবে না। মুক্তিযুদ্ধের চেতনায় রচিত ৭২ এর সংবিধানকে তার মর্যাদা ফিরিয়ে দিতে হবে।"
তিনি তাহের হত্যাকাণ্ডের জন্য জিয়াউর রহমানকে দায়ী করে বলেন, বঙ্গবন্ধু হত্যার পর কর্নেল তাহেরই ছিল জিয়ার প্রধান বাধা। তাই তাহেরকে হত্যা করে খন্দকার মোশতাকের পর বাংলার ইতিহাসে 'তৃতীয় মীর জাফরে' পরিণত হন জিয়া।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া আরো ত্বরান্বিত করতে হবে। একটি অসা
bdnews24