বরিশাল, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মঙ্গলবার রাতে চারটি বোমা উদ্ধার করেছে র্যাব।
পরে র্যাবের বিশেষজ্ঞ দল বোমাগুলো নিষ্ক্রিয় করে।
র্যাব-৮ এর এক নম্বর কোম্পানির অধিনায়ক মেজর রাশেদুল হক খান বলেন, রাত ৯টার দিকে জরুরি বিভাগের পাশে ড্রেনের উপর চারটি বোমা দেখে এলাকার লোকজন র্যাবকে খবর দেয়।
বড় জর্দার কৌটায় বোমাগুলো লাল টেপ দিয়ে মোড়ানো ছিল। তবে কারা কী উদ্দেশ্যে বোমাগুলো ওখানে রেখেছে তা ওই র্যাব কর্মকর্তা বলতে পারেননি।
বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২২৫১ ঘ.
bdnews24