২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পয়ঃনিষ্কাশনে ৮৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

রাজধানীর পয়ঃ নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৮৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 05:50 PM

Updated : 25 Aug 2022, 04:11 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পয়ঃ নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৮৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে সরকার। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক বৈঠকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের 'অন্তর্বর্তীকালীন জরুরি পয়ঃলাইন নির্মাণ ও পুনর্বাসন প্রকল্প-২' শীর্ষক প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় ২১ দশমিক ৩ কিলোমিটার পয়ঃ লাইন নির্মাণ, নতুন ছয়টি পয়ঃ পাম্প স্থাপন, ৩৫ কিলোমিটার বিদ্যমান পয়ঃ লাইন এবং একটি পাম্প স্টেশন পুনর্বাসন করা হবে। ঢাকার বর্তমান পয়ঃ নিষ্কাশন নেটওয়ার্ক ৪০ বছর আগে স্থাপন করা হয়, যা খুব ধীরগতিতে বি