সাতক্ষীরা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা থেকে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) নির্যাতনে নিহত এক বাংলাদেশীর লাশ উদ্ধার করেছে বিডিয়ার সদস্যরা।
মঙ্গলাবার দুপুরে দুরমুজখালি সীমান্তের কালিন্দী নদী থেকে আজগার আলী (২৫) নামের ওই রাখালের লাশ উদ্ধার করা হয়।
তার বাড়ি জেলার শ্যামনগর উপজেলার নিদয়া গ্রামে।
এলাকাবাসীর বরাত দিয়ে শ্যামনগর থানার ওসি আব্দুল হাই সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার আজগর অপর তিন সঙ্গীসহ ভারতের চাড়ালখালি এলাকায় গরু কিনতে যান। ওইদিন শ্রীধরকাটি এলাকায় তাদের বিএসএফ সদস্যরা আটক ও মারধর করে।
এক পর্যায়ে আজগার মারা গেলে তার লাশ কালিন্দি নদীতে ফেলে দেয় এবং অন্যদের ছেড়ে দেয়।
সোমবার হাফিজুর রহমান ফিরে এসে বিডিয়ারকে ঘটনা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২১৩ ঘ.
bdnews24