২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাব থেকে সোমবার বিকালে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 04:20 PM

Updated : 25 Aug 2022, 04:11 PM

নারায়ণগঞ্জ, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাব থেকে সোমবার বিকালে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার হুমায়ুন কবীর সানাউল্লাহ ওরফে সানি (৩০) ও মিন্টু চন্দ্র দাস ওরফে টুটুল দাসের (৩০) কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি জীবন কান্তি সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাকিস্তানের তৈরি একটি রিভলবারসহ সানি ও টুটুলকে গ্রেপ্তার করা হয়। সানি ফতুল্লার ভুইগড় এলাকার শামসুল হক বেপারী এবং টুটুল লালপুর এলাকার নলিনী চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে থানায় মামলা করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৫৭ ঘ.