২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১১ দফা দাবিতে পাট শ্রমিকদের কর্মসূচি

খুলনা ও যশোর অঞ্চলের পাট শ্রমিকরা ১১ দফা দাবিতে সভা-সমাবেশ ও মানববন্ধনসহ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 03:06 PM

Updated : 25 Aug 2022, 04:12 PM

খুলনা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা ও যশোর অঞ্চলের পাট শ্রমিকরা ১১ দফা দাবিতে সভা-সমাবেশ ও মানববন্ধনসহ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন- পরিষদের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ভূঁইয়া। ১১ দফা দাবি হল- শ্রমিকদের জন্য মজুরি ও উৎপাদনশীলতা কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে পাটকলে দৈনিক ভিত্তিতে ৫০ ভাগ শ্রমিক নিয়োগ পদ্ধতি আদেশ বাতিল ও দক্ষতার ভিত্তিতে বদলি শ্রমিকদের স্থায়ী নিয়োগ দেওয়া, ওই আমলে ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল করা, আইনসম্মত সব বকেয়া পাওনা পরিশোধ করা, শ্রম আইন ২০০৬-এর শ্রমিক স্বার্থ বিরোধী ধারা উপধারা বাতিল করা, বিরাষ্ট্রীয়করণ নীতি বাতিল করা, শ্রমিকদের অবসরের বয়স ৬০ বছর করা, মিল বা কর্পোরেশনের অব্যবস্থাপনা দূর করা, পাটকল শ্রমিকদের ভর্তুকি মূল্যে রেশন চালু করা, মিলের বকেয়া ব্যাংক ঋণ ও সুদ মওকুফ করা এবং বিজেএমসিসহ রাষ্ট্রায়াত্ব পাটকল সমূহের সম্পদের তালিকা তৈরি করা। তাদের কর্মসূচির মধ্যে রয়েছে- ২৪ জুলাই সকালে আলীম জুটমিল গেট ও বিকালে ইস্টার্ন জুটমিল গেট, ২৫ জুলাই সকালে কার্পেটিং জুটমিল গেট এবং বিকালে জেজেআই গেট, ২৬ জুলাই সকালে প্লাটিনাম জুবিলী জুটমিল ও স্টার জুটমিল গেট এবং বিকালে ক্রিসেন্ট জুটমিল গেটে সভা। এছাড়া ১ আগস্ট খুলনার খালিশপুর, আাটরা ও রাজঘাট শিল্পাঞ্চলে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। তারপরও দাবি মানা না হলে ঢাকা কেন্দ্রিক বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পাট, সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ খুলনা শাখার যুগ্ম আহ্বাক মো. শাহ আলম, ক্রিসেন্ট জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, প্লাটিনাম জুবিলী জুটমিল এম্প