নরসিংদী, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীতে যৌতুকের দাবী মেটাতে না পেরে এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
আহত নাছিমা বেগমকে (২০) মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি মনোহরদী উপজেলার রামপুর গ্রামের মজিদ মিয়ার মেয়ে।
এ ঘটনায় গত শনিবার (১৭ জুলাই) মনোহরদী থানায় স্বামীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে
নাছিমার বড় ভাই আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছরের ৯ এপ্রিল নাছিমার সঙ্গে পাশের জীবকায়া গ্রামের জসিম উদ্দিনের বিয়ে হয়। এরপর থেকে স্বামী যৌতুকের জন্য নাছিমাকে নির্যাতন করে আসছে।
গত ১২ জুলাই সন্ধ্যায় স্বামীর লাঠির আঘাত ও গরম রডের ছ্যাকায় নাছিমা অজ্ঞান হয়ে পড়ে। ওই রাতেই জোর করে তালাক নামায় তার টিপসই নেয় তার স্বামী। এরপর তাকে বাবা বাড়ি পাঠিয়ে দেয়।
মনোহরদী থানার ওসি মিয়া কুতুবুুর রহমান চৌধুরী জানান, আসামিরা পলাতক। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মনোহরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল ইসলাম বলেন, "নাছিমার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২০১২ ঘ.
bdnews24