২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসইসি ভবনে আবারো আগুন

রাজধানীর কাওরান বাজারের বিএসইসি ভবনের নীচতলার গ্যারেজে মঙ্গলবার এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 04:12 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাওরান বাজারের বিএসইসি ভবনের নীচতলার গ্যারেজে মঙ্গলবার এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বিভাগের কর্মকর্তা জাহানারা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা পৌনে তিনটার দিকে ভবনের নীচতলার গ্যারেজে একটি জেনারেটরের তারে আগুন লাগে। দমকল বিভাগের কর্মীরা পৌঁছানোর আগেই সেখানে কর্তব্যরত লোকজন আগুন নিভিয়ে ফেলে। কিছু তার পুড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান। ২০০৭ সালে এই ভবনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/এইচএ/১৯৫৬ ঘ.