ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক শাস্তি দেওয়ার নামে নির্যাতন কেন অবৈধ ও মৌলিক অধিকার পরিপন্থি হবে না তা সরকারের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট।
শিক্ষার্থীদের অমানবিক শাস্তি দেওয়ার বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার বিচারপতি ইমান আলী ও বিচারপতি ওবায়দুল হাসানের বেঞ্চ এই রুল জারি করে।
আইন ও সালিস কেন্দ্র ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) যৌথভাবে রিটটি দায়ের করে।
রিটের ওপর শুনানি শেষে আদালতের আদেশে যে শিক্ষকরা শিক্ষার্থীদের শাস্তি দিয়েছেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা আগামী ১০ দিনের মধ্যে জানতে চাওয়া হয়।
এছাড়া সরকারের যেসব প্রতিষ্ঠান এসব শাস্তি বন্ধের দায়িত্বে নিয়োজিত তাদের নিষ্ক্রিয়তাকেও কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও জানতে চেয়েছে আদালত।
শারীরিক ও মানসিক শাস্তি থেকে শিক্ষার্থীদের রক্ষায় একটি নির্দেশনা প্রণয়নের ব্যর্থতাকেও কেন বেআইনি ঘোষণা করা হবে না তাও আদালতকে জানানোর আদেশ দেওয়া হয়।
এছাড়া শিক্ষার্থীদের প্রতি এই অমানবিক আচরণকে কেন সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের হরণ বলে ঘোষণা করা হবে না তার ব্যাখ্যা চেয়েছে আদালত।
স
bdnews24