ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-উপদলীয় কোন্দলে জর্জরিত সরকার সমর্থক ছাত্রদের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জেলা পর্যায়ের আরো চারটি কমিটি বিলুপ্ত করা হয়েছে।
কমিটিগুলো হলো-সিলেট শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (দক্ষিণ) জেলা, ভোলা ও পটুয়াখালী জেলা ছাত্রলীগ।
রোববার রাতে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে গত ১৩ জুলাই সাতটি জেলা ও সাংগঠনিক জেলা শাখার কমিটি বিলুপ্ত করে বাংলাদেশ ছাত্রলীগ।
বিলুপ্ত ঘোষিত কমিটিগুলোর মধ্যে ছিল সিলেট জেলা, সিলেট মহানগর, মৌলভীবাজার জেলা, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর জেলা, বরগুনা জেলা ও চাঁদপুর জেলা কমিটি।
১ জুলাই বগুড়া জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিসি/জিএনএ/২২০০ ঘ.
bdnews24