২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে আগুনে পুড়েছে ১৭ দোকান

কক্সবাজারের মহেশখালী উপজেলার একটি বাজারে আগুন লেগে ১৭টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 02:03 PM

কক্সবাজার, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের মহেশখালী উপজেলার একটি বাজারে আগুন লেগে ১৭টি দোকান পুড়ে গেছে। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শাপলাপুর বাজারের একটি জেনারেটরের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন। শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী সাংবাদিকদের জানান, চকরিয়া ও পেকুয়া থেকে দমকল বাহিনী এসে দুই ঘণ্টা পর আগুন নেভায়। পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে- মুদির দোকান, রিকশা পার্টসের দোকান, জেনারেটরের দোকান, মুরগীর দোকান। চেয়ারম্যান জানান, আগুন নিয়ন্ত্রণে আনা না গেলে বাজারের দুই শতাধিক দোকান পুড়ে যেতো। সকালে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৯ ঘ.