২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় বাসচাপায় পোশাক শ্রমিক নিহত

সাভারের আশুলিয়ায় বাসচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 07:17 AM

Updated : 25 Aug 2022, 02:04 PM

সাভার, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় বাসচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করেছে। পুলিশ জানিয়েছে, শনিবার সকাল ৯টার দিকে নবীনগর-কালিয়াকৈর সড়কের আশুলিয়ার পলাশবাড়ী নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম রেজা (২৬) কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চিরিরবন্দর এলাকার কুতুবুদ্দিনের ছেলে। পলাশবাড়ী এলাকার ইপিক গ্র"পের প্রতিষ্ঠান পার্ল গামের্ন্টস কোম্পানি লিমিটেড এ সুইং অপারেটর হিসেবে কাজ করতে তিনি। সহকর্মীর মৃত্যুর খবরে উত্তেজিত শ্রমিকরা প্রায় এক ঘণ্টা নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে রাখে। এ সময় তারা ১৫-১৬টি যানবাহন ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (আরো তথ্যসহ) শ্রমিক মৃত্যুর ঘটনায় পার্ল গামের্ন্টস কর্তৃপক্ষ শনিবার এক দিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৯টায় পলাশবাড়ী এলাকায় পার্ল গামের্ন্টস কোম্পানি লিমিটেডের সামনে নবীনগর-কালিয়াকৈর সড়ক পারাপারের সময় কালিয়াকৈরগামী পলাশ পরিবহনের দ্রুতগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই সেলিম নিহত হয়। তিনি জানান, সহকর্মীর মৃত্যুর খবর পেয়ে ওই কারখানার উত্তেজিত শ্রমিকরা এসে সড়কটি অবরোধ করে এবং ১৫/১৬টি যানবাহনের জানালার গ্লাস ভাংচুর করে। এ সময় ওই সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। প্রায় এক ঘণ্টা পরে পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে সকাল ১০টার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। এরপরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ কর্মকর্তা সিরাজুল জানান, বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এজে/১৩১৬ ঘ.