ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জুরাইনে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া চকবাজারে এক তরুণ আত্মহত্যা করেছে।
শুক্রবার সকাল সাড়ে ন'টার দিকে রাজধানীর ১০২ নম্বর পশ্চিম জুরাইনের বাসা থেকে গৃহবধূ সোনিয়া আক্তারের (২২) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে তার মৃতদেহ ঝুলানো থাকলেও পা খাটের সঙ্গে লেগে ছিল।
জুরাইন থানার উপ-পরিদর্শক আফজাল হোসেন সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেছেন, মৃতদেহের আলামত দেখে ও তদন্ত করে তিনি নিশ্চিত হয়েছেন যে সোনিয়া আত্মহত্যা করেননি। শ্বাসরোধ করে হত্যার পর তাকে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তার সন্দেহ।
এ ঘটনার পর স্বামী মুদি দোকানদার নাসিরউদ্দিন পালিয়ে গেছে।
নিহতের ভগ্নিপতি আবুল হাশেম জানান, ৬/৭ মাস আগে নাসিরের সঙ্গে সোনিয়ার বিয়ে হয়। এরপর থেকেই নানা বিষয় নিয়ে নাসির ঝগড়া করতো। ঘটনার দিন সোনিয়ার মা লুৎফুন্নেসা এই বাসায় ছিলেন। সকালে মেঝো মেয়ের বাসার উদ্দেশে তিনি বের হয়ে যাওয়ার পরই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
শ্যামপুর থানায় একটি হত্যা মামলা করা হবে বলে তিনি জানান।
তরুণের আত্মহত্যা
রাজধানীর চকবাজারে সুমন (১৮) নামের এক তরুণ শুক্রবার আত্মহত্যা করেছে।
বেলা সাড়ে তিনটার দিকে চকবাজারের ৮০/১ পোস্তা গাজী টাওয়ার একটি ফ্য
bdnews24