ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্রবাহিনীকে একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে এর সদস্যদের পেশাগত মান ও দক্ষতার উন্নয়নে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার সকালে 'সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০১০' এর প্রথম পর্যায়ের সভায় দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী এ নির্বাচন প্রসঙ্গে বলেন, "আমি খুবই আনন্দিত যে, আপনারা সেনাবাহিনীর অফিসারদের পদোন্নতির জন্য ছকীয় পদ্ধতিতে পেশাগত দক্ষতা ও জ্যেষ্ঠতার তুলনামূলক মূল্যায়ন করেন।
"আপনাদের প্রজ্ঞা ও বিচক্ষণ বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনারা যোগ্য ব্যক্তিকে পদোন্নতির জন্য নির্বাচন করেন।"
তিনি বলেন, যাদেরকে পদোন্নতির জন্য সুপারিশ করা হবে তারাই সেনাবাহিনীর নেতৃত্ব দিবেন। প্রতিরক্ষা বাহিনীর নিয়োগ, পদায়ন, পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা, মেধা, দক্ষতা ও জ্যেষ্ঠতার নীতিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে।
শেখ হাসিনা বলেন, জাতিসংঘ মিশনে সশস্ত্র বাহিনীর সম্পৃক্ততা আরও সুদৃঢ় করার লক্ষ্যে সেনাবাহিনীর পদবীসমূহ আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।
শান্তিরক্ষা মিশনে দায়িত্ব আরও চৌকসভাবে পালনের লক্ষ্যে রাজেন্দ্রপুরে বাংলাদেশ ইন্সিটিস্টউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং প্রতিষ্ঠা করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমরাই সর্বপ্রথম ইন্ট্রিগ্রেটেড ব্রিগেড পাঠানো শুরু করি।
এ সরকার সেনাবাহিনীর উন্নয়ন, স
bdnews24