২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে গ্রামবাসীর সংঘর্ষে আহত ৭০

ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার দু'দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ ৭০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 12:13 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

ফরিদপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার দু'দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ ৭০ জন আহত হয়েছে। বুধবার সকালে বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের লোকজনের সঙ্গে পাশের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামের লোকজনের সংঘর্ষ হয়। সালথা থানার ওসি শংকর কুমার দাস জানান, উভয় পক্ষের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশও হামলার শিকার হয়। সংঘর্ষে তিনিসহ ১৪ পুলিশও আহত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে ওসি জানান।ঠ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮১১ ঘ.