২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিলনের বিরুদ্ধে আরেকটি মামলা

বএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদপুরে রোববার আরেকটি মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2010, 01:24 PM

Updated : 25 Aug 2022, 01:49 PM

চাঁদপুর, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদপুরে রোববার আরেকটি মামলা হয়েছে। মিলনসহ বিএনপির ৩২ নেতা-কর্মীর বিরুদ্ধে কচুয়া থানায় মামলাটি দায়ের করেন কচুয়া পৌরসভার কড়ইয়া গ্রামের স্থানীয় যুবলীগ নেতা মো. গাজী কামাল। সোমবার মামলার দুই আসামিকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলায় তাদের বিরুদ্ধে চাঁদা দাবি, হত্যা চেষ্টা ও হুমকির অভিযোগ আনা হয়েছে। এ নিয়ে চাঁদপুরের আদালত ও বিভিন্ন থানায় মিলনের বিরুদ্ধে ১৫টি মামলা হল। মামলায় অভিযোগে বলা হয়, ২০০৬ সালের ১৯ ফেব্র"য়ারি সকাল ১০টায় আসামিরা অস্ত্র নিয়ে গাজী কামালের বাড়িতে ঢুকে চাঁদা দাবি করে। হুমকি-ধমকি দেয় ও হত্যার চেষ্টা চালায়। কচুয়া থানার ওসি মো. হারুনুর রশিদ বলেন, এ মামলার দুই আসামি কড়ইয়া গ্রামের ইয়াকুব আলী (৫০) ও আবদুস ছাত্তারকে (৪৫) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে মঙ্গলবার দুপুরে মিলনকে একটি অপহরণ মামলায় চাঁদপুরের বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। বিচারক আসাদুজ্জামান নুর বুধবার মামলাটির শুনানির দিন ধার্য করেন। মিলন এখন কুমিল্লা কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৯২০ ঘ.