২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফারুক হত্যা মামলায় নিজামী চার দিনের রিমান্ডে

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফারুক হোসেন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2010, 02:17 PM

Updated : 25 Aug 2022, 01:45 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ফারুক হোসেন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার দুপুরে পল্টন থানার তিন মামলায় নয় দিন জিজ্ঞাসাবাদ শেষে নিজামীকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় নিজামীকে এজলাসে না তুলে কোর্ট হাজতে রাখা হয়। আদালতে রমনা থানার দায়ের করা ফারুক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা তাকে জিজ্ঞাসাবাদের জন্য এর আগে মঞ্জুর হওয়া চারদিনের হেফাজতে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসাইন নিজামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। এ সময় নিজামীর পক্ষের আইনজীবীরা তাকে হেফাজতে না নিয়ে কারাগারে পাঠানোর আবেদন করলে হাকিম তা নাকচ করে দেন। তার আইনজীরা বলেন, "একটানা নয় দিনের জিজ্ঞাসাবাদে তিনি ক্লান্ত, বিধ্বস্ত । এ ছাড়া তিনি মারাত