ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কারিগরি কারণে গুলশানের প্রায় ৯০০ টেলিফোন নম্বর পরিবর্তন করা হচ্ছে। সোমবার থেকে পর্যায়ক্রমে নম্বর পরিবর্তনের কাজ শুরু হবে।
রোববার তথ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, গ্রাহকদের উন্নত সেবা প্রদানে ঢাকার গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন ৯৩ নম্বর থেকে ১০৪ নম্বর সড়ক পর্যন্ত এলাকার চালু টেলিফোন নম্বরসমূহ সেই এলাকায় স্থাপিত 'অনু' এক্সচেঞ্জের ৮৮৮ীীীী সিরিজের নম্বর দিয়ে পরিবর্তন করা হবে ।
পরিবর্তিত নম্বর টেলিফোন অফিস থেকে গ্রাহকদেরকে টেলিফোন করে জানিয়ে দেওয়া হবে।
আগামী ১২ জুলাই থেকে পর্যায়ক্রমে এ কাজ শুরু হবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিঃ (বিটিসিএল) আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএএ/২০৫০ঘ.
bdnews24