২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা র‌্যাডিসনে থাই খাদ্য উৎসব শুরু সোমবার

রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে সোমবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী থাই ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 01:42 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে সোমবার থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী থাই ফুড অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যাল। রোববার দুপুরে হোটেলের মল্লিকা লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান হোটেলের জিএম আন্দ্রে গোমেজ। গোমেজ আরো বলেন, থাই খাদ্য ও সংস্কৃতি উৎসবে থাকবে থাইল্যান্ডের নানা সুস্বাদু ও মুখরোচক খাবার। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে থাইল্যান্ড থেকে আগত নৃত্যদল। উৎসবে থাকবে থাইল্যান্ডের জনপ্রিয় ইয়াম তালে, নাম পৃক গুং সিয়াব, প্লা নুয়েঙ্গা মানাও, কাও ফাড পু ওচাসহ বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার। উৎসবের র‌্যাফেল ড্র বিজয়ী পাবেন দুটি ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন এয়ার টিকেট এবং র‌্যাডিসন হোটেল ব্যাংকক স্যাথর্ন'- এর ডিলাক্স রুমে ব্রেকফাস্টসহ চাররাত থাকার সুযোগ। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন থাউল্যান্ডের রাষ্ট্রদূত তাসানাওয়াদি মাইনচারোয়েন, হোটেল র‌্যাডিসনের প্রধান নির্বাহী কাই উয়ে ক্লেনজ, হোটেলের ইএএম এবং ডিওএসএম সাইদ আহমেদ, থাই এয়ারওয়েজের জিএম কিটিপন মানি তিয়াকুল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/জেবি/১৮৫৮ ঘ.