২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়ার আরোগ্য কামনায় বিশেষ দোয়া

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূ^ঁইয়ার আশু আরোগ্য কামনা করে শুক্রবার বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ তার নির্বাচনী এলাকা নরসিংদীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 01:35 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূ^ঁইয়ার আশু আরোগ্য কামনা করে শুক্রবার বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ তার নির্বাচনী এলাকা নরসিংদীর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মান্নান ভূঁইয়ার নির্বাচনী এলাকার আবুল হারিস রিকাবদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''শিবপুরসহ নরসিংদীর বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল হয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ বিভিন্ন মসজিদে রাজনীতিবিদ মান্নান ভূঁইয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয় বলে জানিয়েছেন তার সহকারি নুরুল আমিন রিকাবদার। বিএনপি নেতা সুরঞ্জন ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীতে মান্নান ভূঁইয়ার জন্য মন্দিরে বিশেষ প্রার্থনাসভাও হয়েছে। প্রবীণ এই রাজনীতিকের স্ত্রী অধ্যাপক মরিয়ম বেগম এরই মধ্যে স্বামীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০০৩ ঘ.