চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে এবার বিনামূল্যে ৪০ লাখ গাছের চারা বিতরণ করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটি)।
সামাজিক বনায়নে উদ্বুদ্ধ করতে বিএটি প্রতি বছর চারা বিতরণ করে থাকে।
বৃহস্পতিবার বিকালে এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন সেনানিবাস মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, উপ মহা পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান মিয়া ও বিভাগীয় বন কর্মকর্তা মো. বদরুল আনম ভূঁইয়া। এছাড়া বিএটির হেড অব কর্পোরেট জাকির ইবনে হাই ও বিভাগীয় লিফ ব্যবস্থাপক মতিন সরকার বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তামাক উৎপাদন ও ব্যবহার করে বিএটি পরিবেশ দূষণ করছে, সেটা তারা জানে। এই ক্ষতি বিবেচনায় রেখে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য তারা গাছের চারা বিতরণ করে আসছে। এ কার্যক্রমটি তাদের ক্ষতিপূরণের অংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২৫০ ঘ.
bdnews24