ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ হেফাজতে তিন ব্যক্তির মৃত্যুর বিষয়ে ব্যাখ্যা দেওয়া হবে বলে এ সংক্রান্ত সংসদীয় কমিটিকে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে আইজিপির উদ্ধৃতি দিয়ে কমিটির সভাপতি আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, "আমরা এর তদন্ত করছি। এ বিষয়ে আমরা পরবর্তী বৈঠকে আপনাদের জানাব।"
এ ব্যাপারে পুলিশের কাছে জানতে চাওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, "আমরা সেটা গ্রহণ করেছি।"
জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হক চুন্নু দশ সদস্যের এই কমিটিতে স
bdnews24