২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে পাঁচ পুলিশ প্রত্যাহার

দায়িত্বে অবহেলার অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2010, 02:03 PM

Updated : 25 Aug 2022, 01:28 PM

রাজবাড়ী, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হলেন- উপ-পরিদর্শক অলোক কুমার ঘোষ, কনস্টেবল গুলজার হোসেন, সোনামিয়া, মির্জা মোশারফ হোসেন ও এমরান চৌধুরী। বুধবার পুলিশ সুপারিনটেনডেন্টের (এসপি) এক আদেশে তাদের রাজবাড়ী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। গোয়ালন্দঘাট থানার ওসি একেএম আলীনুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতে এই পাঁচ পুলিশ সদস্য নিয়মিত টহলের সময় দৌলতদিয়া ঘাট এলাকায় সাতশ' গ্রাম হেরোইনসহ এক পথচারীকে আটক করে। কিন্তু কিছুক্ষণ পর ওই পথচারী কৌশলে পালিয়ে যায়। এছাড়া পুলিশ দলটি উদ্ধার করা হেরোইন থানায় জমা না দিয়ে তাদের কাছে রেখে দেয়। রাতেই রাজবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি) আব্দুল মাননান এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনাটি স্বীকার করেন এবং হেরোইন থানায় জমা দেন। এ ঘটনায় একটি বিভাগীয় মামলা হয়েছে বলেও জানান ওসি আলীনুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৫৭ ঘ.