২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

অতিরিক্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে রংপুর বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2010, 12:51 PM

Updated : 25 Aug 2022, 01:24 PM

রংপুর, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতিরিক্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব গ্রহণের মাধ্যমে রংপুর বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে মিয়া আব্দুল্লা মামুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। মিয়া মোহাম্মদ আব্দুল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আজ থেকে রংপুর বিভাগের প্রশাসিনক কর্মকাণ্ড শুরু হল। কয়েকদিনের মধ্যেই এই বিভাগের অধীন আট জেলা প্রশাসকের সঙ্গে সভা করে কর্মকাণ্ড স্থির করা হবে। আপাতত রংপুর জেলা প্রশাসকের পুরাতন কার্যালয়ে বিভাগীয় কমিশনারের দপ্তর হবে বলে তিনি জানান। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আরো জানান, বিভাগের প্রয়োজনীয় জনবল নিয়োগ করার যাবতীয় কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হক জানিয়েছেন, জেলা প্রশাসকের পুরাতন কার্যালয় ব্যবহার উপযোগী করার জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হয়েছে। বিভাগীয় কমিশনার অচিরেই যোগদান করবেন বলে আশা করা হচ্ছে। চলতি বছরের ২৫ জানুয়ারি মন্ত্রী পরিষদের বৈঠকে রংপুরকে বিভাগ ঘোষণা করা হয়। ১০ মার্চ গেজেট প্রকাশিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪২ ঘ.