চট্টগ্রাম, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল মণ্ডলকে প্রত্যাহার করা হয়েছে।
সদর দপ্তর থেকে সোমবার সকালে সিএমপির কমিশনারকে পাঠানো এক ফ্যাক্সবার্তায় এ আদেশ দেওয়া হয়।
পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়ের ডিআইজি (প্রশাসন) স্বাক্ষরিত ওই ফ্যাক্সবার্তায় অতিরিক্ত কমিশনার জলিলকে দ্রুত সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। তবে তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।
সিএমপি কমিশনার মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৩০ ঘ.
bdnews24