২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অতিরিক্ত সচিব, উপসচিব পদে রদবদল

প্রশাসনের একজন অতিরিক্ত সচিব এবং তিনজন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2010, 02:14 PM

Updated : 25 Aug 2022, 01:20 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের একজন অতিরিক্ত সচিব এবং তিনজন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। সোমবার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব দিলীপ কুমার বসাককে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে পদায়ন করা হয়েছে। উপসচিবদের মধ্যে জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের (এনআইএলজি) যুগ্ম-পরিচালক হাজেরা খাতুনকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে, ওএসডি জিয়াউর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের রতন চন্দ্র পণ্ডিতকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি ও পদায়ন করা হয়। এছাড়া সড়ক ও রেলপথ বিভাগে সংযুক্ত রেলওয়ের বিভাগীয় সম্পত্তি কর্মকর্তা (ডিএসও) মোহাম্মদ আমীনকে ওএসডি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২০০৭ ঘ.