ঢাকা জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি বিএনপি নেতা মির্জা আব্বাসকে বারডেম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি রেজাউল করিম।
ওসি রেজাউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকদের পরামর্শে মির্জা আব্বাসকে বারডেম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাকে এগারো তলায় কেবিনে রাখা হয়েছে।"
২৭ জুন বিএনপির হরতাল চলার সময় শাহজাহানপুরের নিজের বাসার কাছ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে পুলিশ গ্রেপ্তার করে।
হরতালের আগের দিন গাড়ীতে অগ্নিসংযোগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/কেএমএস/১৮৪১ ঘ.
bdnews24