২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 02:26 PM

Updated : 25 Aug 2022, 01:07 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এই বৈঠক শুরু হয়। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ম্যাডাম (খালেদা জিয়া) তার নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে কথা বলছেন।" খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আরএ গণি, মওদুদ আহমেদ, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ উপস্থিত আছেন। গত ২৭ জুন সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন শেষে রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠক হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০২২ ঘ.