২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরঞ্জিতের সভায় গ্রেনেড হামলা মামলায় অভিযোগ গঠন

আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের প্রধানসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 01:03 PM

সিলেট, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের প্রধানসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। বুধবার সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহবুব-উল-ইসলাম এই অভিযোগ গঠন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি কিশোর কুমার কর সাংবাদিকদের জানান, অভিযোগ গঠনের মধ্য দিয়ে আলোচিত এ মামলার বিচার কার্যক্রম শুরু হলো। অভিযোগ গঠনের পর আদালত মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৩ জুলাই দিন ধার্য করে বলে তিনি জানান। কিশোর কুমার জানান, অভিযোগ গঠনের সময় হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) প্রধান নেতা মুফতি হান্নানসহ ছয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। নাজিউর রহমান ওরফে নাজু পলাতক রয়েছেন। বাকি পাঁচ অভিযুক্ত হলেন- মুফতি হান্নানের ভাই মহিবুল