২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের বিক্ষোভে লাঠিপেটা-সংঘর্ষ, আটক ১০৬

জাময়াতে ইসলামীর আমিরসহ তিন নেতার মুক্তির দাবিতে সারা দেশে দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। (আরো তথ্যসহ-৩)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 12:14 PM

Updated : 25 Aug 2022, 01:05 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাময়াতে ইসলামীর আমিরসহ তিন নেতার মুক্তির দাবিতে সারা দেশে দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। বুধবার কেন্দ্রীভাবে ঘোষিত এই কর্মসূচি পালনের সময় পাবনা ও সাভারে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে অন্তত ৭০ জন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জামাত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে কসবা থানার ওসিসহ ১০ জন আহত হয়। খুলনা নগরীতে জামায়াতকর্মীদের ছোড়া ইটে আহত হয়েছে কোতয়ালি থানার ওসিসহ তিন পুলিশ। বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেটসহ বিভিন্ন স্থান থেকে পুলিশ জামায়াত ও এর সহযোগী ছাত্রশিবিরের অন্তত ১০৬ নেতাকর্মীকে আটক করেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানান। আগেরদিন বিভিন্ন জেলায় আটক করা হয়েছিলো কমপক্ষে ৪৭ জনকে। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় মঙ্গলবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর: বরিশাল: বিকাল ৫টার দিকে বরিশাল নগরীর সদর রোডের কাকলী হল মোড় থেকে জামায়াত-শিবিরের একটি মিছিল শহীদ মিনারের দিকে যাওয়ার পথে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শিবিরের ১৩ কর্মীকে আটক করা হয়। আগেরদিন বিক্ষোভের সময় জামায়াতের এক নেতা এবং রাতে অভিযান চালিয়ে আরেক নেতাকে আটক করা হয়। পুলিশর কোতয়ালি জোনের সহকারী কমিশনার এ এস এম আনোয়ার হোসেন খান জানান, বিনা অনুমতিতে মিছিল করায় এদের আটক করা হয়েছে। আটককৃতরা থানা হেফাজতে আছে। খুলনা: মহানগর ও জেলার বিভিন্ন স্থান থেকে ২৯ জনকে আটক করা হয়। খুলনা মহানগরী, ডুমুরিয়া, দিঘলিয়া, পাইকগাছা ও কয়রা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আদালতে পাঠানো হয়েছে। আটককৃতদের মধ্যে মহানগর জামায়াতের আমির মিয়া গোলাম পরওয়ারও রয়েছেন। জামায়াত-শিবির নেতাকর্মীদের ইটপাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলেন- কোতোয়ালি থানার ওসি মুনীর-উল-গীয়াস, উপ-পরিদর্শক আব্দুর রহিম ও কনস্টেবল শরীফুল ইসলাম। তাদের খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতয়ালি থানার ওসি মুনীর-উল গীয়াস বলেন, বিকালে নগরীর ডাকবাংলা মোড়ে থেকে মিছিল করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে জামায়াত-শিবির নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ লাঠিপেটা করে। এ সময় পুলিশ ২১ জনকে আটক করে। এর মধ্যে দুইজন পথচারী বলেও তিনি জানান। এর আগে সকালে মহানগরী ও জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয় আরো ৮ জনকে। মহানগরীর খানজাহান আলী থানার ওসি মো. শাহাবুদ্দিন শেখ জানান, সকালে খুলনা-যশোর মহাসড়কের ফুলবাড়িগেটে রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনকালে ঘটনাস্থল থেকে দু'জনকে আটক করা হয়। ডুমুরিয়া থানার ওসি আশরাফ হোসেন জানান, উপজেলার টুকনগরে সড়ক অবরোধ করার চেষ্টা করলে এক শিবিরকর্মীকে আটক করা হয়। দিঘলিয়া থানার ওসি বিমল কৃষ্ণ মণ্ডল জানান, উপজেলা জামায়াতের নায়েবে আমীরসহ দুইজনকে আটক করা হয়েছে। কয়রা থানার উপ-পরিদর্শক আব্দুল কাদের জানান, উপজেলার আন্তাবুনিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতিকে আটক করেছে পুলিশ। পাইকগাছা থানার ওসি মো. হুমায়ূন কবীর জানান, উপজেলা জামায়াতের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী: বুধবার রাতে মহানগর এলাকায় জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ ৬ নেতাকর্মীকে আটক করেছে। আটদের মধ্যে মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবু বকর সিদ্দিক, মহানগর সুরা সদস্য এমএ মালেকও রয়েছেন। বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর সোনাদিঘীর মোড় থেকে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সোনাদীঘি মসজিদের কাছে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এসময় মিছিল থেকে পুলিশের উপর দুইটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও কেউ আহত হয়নি। পরে পুলিশের লাঠিপেটায় ৪/৫ জন আহত হয়। আটকদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিলেট: সিলেট নগরীতে বুধবার ১১ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। পরে মঙ্গলবার রাতে মদিনা মার্কেট এলাকায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় দায়ের করা দু'টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। নগরীর টিলাগড়ের এমসি কলেজ ছাত্রাবাস ও শহরতলীর শাহপরান এলাকা থেকে বুধবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। মহানগর পুলিশের সহকারী কমিশনার আক্তার হোসেন জানান, বিকাল সাড়ে ৫টার দিকে মদিনামার্কেট এলাকা থেকে ৫ বস্তা ইটের সুরকি ও ৩১টি রড উদ্ধার করা হয়। তবে কাউকে প্রেপ্তার করা যায়নি। কোতয়ালি থানার উপ-পরিদর্শক নারায়ণ দত্ত জানান, মঙ্গলবার রাতে জামায়াত ও শিবিরের কিছু কর্মী পুলিশের উপর হামলা ও একটি পিকআপ ভ্যান ভাংচুর করে। এঘটনায় পুলিশ বাদী হয়ে ২৩ জন জামায়াত-শিবির নেতাকর্মীর নাম উলে