২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্বামীর হাতে স্ত্রী খুন

গাজীপুর টঙ্গীর পূর্ব আরিচপুরে মঙ্গলবার সকালে স্বামীর হাতে নাজমুন্নাহার স্বপ্না (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 04:53 PM

Updated : 25 Aug 2022, 12:59 PM

গাজীপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর টঙ্গীর পূর্ব আরিচপুরে মঙ্গলবার সকালে স্বামীর হাতে নাজমুন্নাহার স্বপ্না (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় স্বামী মো. মাইনুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ির গোবিন্দ কালি নগর এলাকায়। টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাম্পত্য কলহের জের ধরে সকালে স্বামী-স্ত্রীর ঝগড়ার একপর্যায়ে মাইনুদ্দিন স্বপ্নাকে পিঁড়ি ও ইট দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই স্বপ্না মারা যান। পরে পালাবার সময় মাইনুদ্দিনকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এ ঘটনায় স্বপ্নার মা হাজেরা বেগম বাদি হয়ে টঙ্গী থানায় একটি মামলা করেছেন। লাশ ময়ন্তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালের পাঠানো হয়েছে বলে জানান এসআই মাইনুদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/২২৫০ ঘ.