২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের প্রতিকৃতি চুরি

বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি চুরি হয়েছে। জোহানেসবার্গে ফিফার অফিস থেকে সাতটি প্রতিকৃতি চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 03:59 PM

Updated : 25 Aug 2022, 01:00 PM

জোহানেসবার্গ, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি চুরি হয়েছে। জোহানেসবার্গে ফিফার অফিস থেকে সাতটি প্রতিকৃতি চুরি হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শুরুর পর থেকেই অপরাধ প্রবণতা নিয়ে নানা কথা চলছিল। তবে তেমন বড় কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। জোহানেসবার্গ পুলিশের কর্মকর্তা ভেকি কেলে জানিয়েছেন, "চুরির ঘটনাটি সত্যি। অফিসের দরজার তালা ভেঙে চোর বিশ্বকাপের সাতটি প্রতিকৃতি এবং কিছু সোয়েটার নিয়ে গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।" কর্মকর্তা জানান, বিশ্বকাপের জন্য সব মাঠে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এ ব্যাপারে সন্তুষ্ট ফিফা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/২১৫৮ ঘ.