২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত-শিবির কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ

জামায়াতে ইসলামী ও শিবিরের চট্টগ্রাম মহানগর কার্যালয় পুলিশ ঘিরে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 01:00 PM

চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামী ও শিবিরের চট্টগ্রাম মহানগর কার্যালয় পুলিশ ঘিরে রেখেছে। মঙ্গলবার বিকালে নগরীর দেওয়ানজী পুকুরপাড় এলাকায় মহানগর জামায়াতের কার্যালয় এবং চন্দনপুরায় শিবিরের মহানগর কার্যালয় বিপুল সংখ্যক পুলিশ ঘিরে রাখে। এছাড়া জামায়াত-শিবিরের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কোতয়ালি এলাকার পেট্রোল ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/ডিডি/এইচএ/১৯৫০ ঘ.