২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'আম খাই-গান গাই'

চাঁপাইনবাবগঞ্জকে পর্যটন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আয়োজন করা হয় 'আম খাই-গান গাই' শীর্ষক প্রচারণা সভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 10:56 AM

Updated : 25 Aug 2022, 12:58 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জকে পর্যটন কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আয়োজন করা হয় 'আম খাই-গান গাই' শীর্ষক প্রচারণা সভা। বাংলাদেশ পর্যটন করপোরেশন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন যৌথ উদ্যোগে শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার এ সভার আয়োজন করে। একইসঙ্গে আয়োজন করা হয় দিনব্যাপী আম মেলা। কর্মসূচির অংশ হিসেবে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দীন তালুকদার প্রধান অতিথি হিসেবে আম মেলার উদ্বোধন করেন। এর আগে জেলা প্রশাসক কেএম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচারণা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দীন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন করপোরেশনের পরিচালক খুরশিদ আহম্মেদ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, পৌরসভার মেয়র আতাউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মইনুদ্দীন মন্ডল, কৃষি স