২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

একটি হত্যা মামলায় মাদারীপুরে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 08:27 AM

Updated : 25 Aug 2022, 12:58 PM

মাদারীপুর, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-একটি হত্যা মামলায় মাদারীপুরে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.আতাউর রহমান হত্যা মামলায় সোমবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলো-কুলপদ্বি এলাকার আকুব আলী খা (৫৩), আল-আমিন (২৫), মোশারফ খা (২৫), আফজাল খা (২৪) ও শাহ-জালাল আকন (২৫)। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ২৬ জুন শহরের কুলপদ্বি এলাকার সুমন মুন্সী (২০) আল-আমিন খানের মুদি দোকানে গিয়ে পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আল-আমিন দাড়িপাল্লার পইরণ দিয়ে সুমনের মাথায় সজোরে আঘাত করেন। এ সময় অন্য আসামীরা লোহার রড দিয়ে পিটিয়ে সুমনের মৃত্যু নিশ্চিত করে। ঘটনার পরদিন সুমনের বাবা ছলেমান মুন্সী ওরফে ইউসুফ মাদারীপুর সদর থানায় মামলাটি ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪২৫ঘ.