২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌযান শ্রমিকদের বেতন কাঠামোর গেজেট প্রকাশ

সর্বোচ্চ ছয় হাজার ৭২০ টাকা এবং সর্বনিম্ন দুই হাজার ১৯০ টাকা মজুরি নির্ধারণ করে নৌযান শ্রমিকদের জন্য তিনটি ক্যাটাগরিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। পাঁচ বছরের জন্য এ মজুরি কাঠামো করা হয়েছে। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 12:22 PM

Updated : 25 Aug 2022, 12:53 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সর্বোচ্চ ছয় হাজার ৭২০ টাকা এবং সর্বনিম্ন দুই হাজার ১৯০ টাকা মজুরি নির্ধারণ করে নৌযান শ্রমিকদের জন্য তিনটি ক্যাটাগরিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। পাঁচ বছরের জন্য এ মজুরি কাঠামো করা হয়েছে। গত ২৪ জুন মুদ্রিত গেজেটটি রোববার শ্রম পরিদপ্তর থেকে প্রকাশ করা হয়। শ্রম পরিদপ্তরের পরিচালক আবু তালেব মিঞা এটি প্রকাশ করেন। এদিকে নতুন মজুরি কাঠামোর দাবিতে আন্দোলনরত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এ নিয়ে পরস্পরবিরোধী প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। নৌযান শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন কাঠামোতে শ্রমিকদের ন্যায্য পাওনার প্রতিফলন ঘটেনি। এতে স্বৈরাচারী কায়দায় শ্রমিকদের বঞ্চিত করা হয়েছে। জাতীয় স্কেল অনুযায়ী হলে এ মজুরি ন্যূনতম ১১ হাজার টাকা নির্ধারিত হওয়ার কথা। শ্রমিকরা এ কাঠামো গ্রহণ বা প্রত্যাখ্যান করছে কি না