গাজীপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার টঙ্গীর বৌবাজার এলাকায় শনিবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলার (৩৫) মৃত্যু হয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে ওই মহিলা মারা যান।"
তিনি জানান, নিহতের ডান পা হাটুর নিচ থেকে বিচ্ছিন্ন এবং মাথা থেতলে গেছে। খবর পেয়ে বিকালে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/ডিডি/১৯৪৬ ঘ.
bdnews24