খাগড়াছড়ি, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বগাপাড়া নামক স্থানে শনিবার ভোরে সন্ত্রাসীদের গুলিতে দুই জন নিহত হয়েছে।
নিহতরা হলেন, পার্বত্য চট্টগ্রাম জেলার সংহতি সমিতির সংস্কারবাদী কর্মী কুসুমপ্রিয় ত্রিপুরা (২৮) এবং বর্ষা চাকমা (২৭)।
পূর্বশত্র"তার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানায় স্থানীয়রা।
তারা আরো জানায়, সকাল ৬টার দিকে বগাপাড়া এলাকার একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল কুসুমপ্রিয় ও বর্ষা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।
কুসুমপ্রিয় খাগড়াছড়ি সদরের নয়মাইল এলাকার ও বর্ষা দীঘিনালার বরাদাম এলাকার বাসিন্দা।
দীঘিনালার থানার ওসি সুভাষ চন্দ্র পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ঘটনাস্থলে যাচ্ছেন।
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির যুগ্ম আহবায়ক (সংস্কারবাদী) সুধাসিন্ধু খিসা এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পাবর্ত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমাকে দায়ী করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৫১৮ঘ.
bdnews24