২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ বছর পরও অবরুদ্ধ দহগ্রাম-আঙ্গরপোতা

৭ বছর অবরুদ্ধ থাকার পর তিনবিঘা করিডোর পাওয়া গেলেও দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের প্রায় ২০ হাজার অধিবাসীর অবরুদ্ধ জীবনের অবসান ঘটেনি। জানাচ্ছেন আনিছুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 07:56 AM

Updated : 25 Aug 2022, 12:51 PM

আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাট, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ৪৭ বছর অবরুদ্ধ থাকার পর তিনবিঘা করিডোর পাওয়া গেলেও দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলের প্রায় ২০ হাজার অধিবাসীর অবরুদ্ধ জীবনের অবসান ঘটেনি। ১৯৯২ সালের ২৬ জুন খুলে দেয়া হয় তিনবিঘা করিডোর। ভারতের সঙ্গে চুক্তি অনুযায়ী ২৪ ঘন্টা করিডোর খোলা রাখা, তিন বিঘার সার্বভৌমত্ব বজায় রাখা, জমির রেকর্ডপত্র ফেরতসহ অনেক শর্তই গত ১৮ বছরে বাস্তবায়ন হয়নি। ফলে এই ছিটমহলবাসী অবরুদ্ধই রয়ে গেছে। ১৯৯২ সালে ভারতকে বাৎসরিক এক টাকা খাজনা দেওয়ার বাংলাদেশের সম্মতিতে ৯৯ বছরের জন্য তিনবিঘা করিডোর লীজ দেয় ভারত। ওই বছরের ২৬ জুন খুলে দেয়া হয় তিনবিঘা করিডোর। স