২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডুবে যাওয়া ফেরি থেকে ৫ টি গাড়ি উদ্ধার

মেঘনা নদীতে নরসিংহপুর ফেরি ঘাটে শরীয়তপুর-চাঁদপুর রুটের ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাজ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 06:51 AM

Updated : 25 Aug 2022, 12:45 PM

শরীয়তপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেঘনা নদীতে নরসিংহপুর ফেরি ঘাটে শরীয়তপুর-চাঁদপুর রুটের ডুবে যাওয়া ফেরি উদ্ধারে কাজ চলছে। উদ্ধারকারী জাহাজ রুস্তম এসে ফেরি থেকে ৫টি গাড়ি উদ্ধার করেছে। এখনও ৩টি গাড়ি ফেরিতে আছে। উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে এসে পৌঁছালে ফেরি উদ্ধার শুরু হবে। ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জ্ঞানেন্দ্র মোহন সিকদার, নরসিংহপুর ফেরি ঘাটের ইজারাদার জিতু বেপারী ও যুবে যাওয়া ফেরির মাষ্টার বাদল হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘাটে এসে পৌঁছায়। উদ্ধর কাজ শুরু হওয়ার পর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩ টি ট্রাক, শতাব্দী পরিবহনের একটি বাস ও লাশবাহী একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ফেরিতে কমফোর্ট পরিবহনের একটি বাস ও ২টি ট্রাক আছে। উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে এসে পৌঁছালে ফেরি উদ্ধারের কাজ শুরু হবে। বুধবার দুপুর সোয়া ২ টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা শরীয়তপুর-চাঁদপুর রুটের ঢাকা নামের ফেরিটি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার নরসিংহপুর ঘাটে এসে তলা ফেটে মেঘনা নদীতে ডুবে যায়। এসময় ফেরিতে যাত্রীবাহী ২টি বাস, পণ্যবাহী ৫টি ট্রাক ও লাশবাহী একটি মাইক্রোবাস ছিল। গাড়িসহ ফেরি ডুবে গেলেও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৪৬ ঘ.