২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে ব্যবসায়ীর আত্মহত্যা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারের ঋনগ্রস্ত এক হোটেল-ব্যবসায়ী ঋণের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 06:19 AM

Updated : 25 Aug 2022, 12:45 PM

সিরাজগঞ্জ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ বাজারের ঋনগ্রস্ত এক হোটেল-ব্যবসায়ী ঋণের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, নওগাঁ বাজারের পাশের হাসানপুর গ্রামের প্রতিরাম মাহাতোর ছেলে শ্যামল মাহাতো (৩২) বুধবার রাত ৮টার দিকে অনেকগুলো ঘুমের বড়ি সেবন করে। পরিবারের সদস্যরা তাকে মুমূর্ষ অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে সে মারা যায়। পারিবারিক সুত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানায়, ঋনের কারণে শ্যামল হতাশায় ভুগছিলেন। তাড়াশ থানার ওসি মো. আতাউর রহমান জানান, বিষয়টি জানার পর ওই গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২০৯ ঘ.